দেশে আসছে ব্লকচেইন স্মার্টফোন

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৪২  
বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে। ফিনি নামের ফোনটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ফোন হিসেবেও অবহিত করা হয়ে থাকে। বাংলাদেশে এই ফোন আমদানির জন্য ২৭ আগষ্ট ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি)। আগামী মাসে দেশের বাজারে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে ইনডেক্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ফোনটির বিশেষত্ব হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এতে বিভিন্ন ব্লকে একটির পর একটি, এভাবে চেইন আকারে তথ্য সংরক্ষণ করা হয়। ‍‌‌‘সাতোশি নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক বলে মনে করা হয়।